spot_img
spot_img

মসজিদুল আকসার মাইকের তার কেটে দিল ইসরাইল

ইহুদি ধর্মালম্বীদের অনুষ্ঠান উদযাপনে আজানের ধ্বনি যেন বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য আল আকসা মসজিদের মাইকের তার কেটে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

সোমবার (২৪ এপ্রিল) আল আকসা মসজিদে ঈশার সালাতের সময় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে ইহুদি ধর্মালম্বীরা আল আকসা মসজিদের পশ্চিম প্রাচীর এলাকায় তাদের একটি অনুষ্ঠান উদযাপন করছিল। এমন সময় ঈশার আযান যেন তাদের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটায় সেজন্য দখলদার ইসরাইলি পুলিশ মসজিদের মাইক্রোফোনের তার কেটে দেয়।

এদিকে ইসরাইলি বাহিনী মঙ্গলবার (২৫ এপ্রিল) পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন ফিলিস্তিনের নাগরিককে অপহরণ করেছে।

অন্যদিকে, একই দিন সকালে দক্ষিণ গাঁজা উপত্যকার কৃষকদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যদিও এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এছাড়াও দখলকৃত পশ্চিম তীরের উত্তর রামাল্লার একটি সড়কে একদল ইহুদি বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে একজন ইহুদি আহত হয়েছে। যদিও বন্দুকধারীর পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ