spot_img
spot_img

ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন

ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়েছে। ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ভাসছে পশ্চিমবঙ্গের দিঘা শহর।

বুধবার (২৬ মে) সকালে জলমগ্ন দিঘার একাধিক এলাকা। পানি ঢুকতে শুরু করেছে মূল রাস্তায়। আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেক বাসিন্দা।

এছাড়াও ইয়াসের জেরে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল ঝড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে। রাজ্যের ১০ জেলায় সেনা নামানো হয়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায় ১৭ কোম্পানি সেনাবাহিনী নেমেছে।

এর আগে ইয়াস মোকাবিলায় সেনা নামানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমুন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ