spot_img
spot_img

ভারতে করোনায় একদিনে আরও ৪১৫৭ মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি তিন লাখ ২২ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ আট হাজার।

একদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৯৬ হাজার। একই সময়ে তিন হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সময়ের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের দেহে করোনা পরীক্ষা হয়েছে, যা সর্বোচ্চ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ