spot_img
spot_img

আবারো ৩ দিনের রিমান্ডে মুফতী মুনির হোসেন কাসেমী

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসেন কাসেমীকে আবারো ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ৪ দিনের রিমান্ড শেষে মুফতি মনির হোসেন কাসেমীকে আদালতে হাজির করেন। এরপর ২০১৩ সালে দায়ের করা পল্টন থানার আরেকটি মামলায় তার ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২৮ মে) রাতে রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ