ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে গুলি করে শহীদ করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী।
শুক্রবার (২৬ মে) দেশটির খলীল পাহাড়ের পাদদেশে অবস্থিত তানা ওমরিম বসতিতে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম আলা খলিল কাইসিয়া।
এ যুবকের মৃত্যুর মধ্য দিয়ে দখলদার বাহিনী ও অভিবাসনকারীদের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫৭ জনে উন্নীত হয়েছে। নিহতদের মধ্যে শুধু গাজা উপত্যকারই রয়েছে ৩৬ জন। এছাড়া ২৬ শিশুও রয়েছে।
সূত্র : আলজাজিরা মুবাশ্বির











