এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে এক পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে যদি কিছু পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়। আর দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয়, সেটা এনবিআর।’











