spot_img
spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান। বৃহস্পতিবার (২৪ জুন) রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ রাজশাহীর , ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ২ জন নওগাঁর ও নাটোরের ২ জন। এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (৩১ মে সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৯৪ জন।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩৫৭টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ