spot_img

লকডাউনকে রাজনৈতিকীকরণ সরকারের বীভৎস রূপ: ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন বলেছেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লকডাউনকে বারবার ব্যবহার করে দেশের সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে করোনা পরিস্থিতি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। এখন লকডাউন পরিভাষাটি ব্যবহার অযোগ্য হয়েছে, তাই মানুষকে ঘরে রাখতে নতুন পরিভাষা ব্যবহার করা হচ্ছে।

শনিবার (২৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোপূর্বে লকডাউনকে রাজনৈতিকীকরণ করে সরকারের বীভৎস রূপ প্রকাশ করেছে। তাই আমাদের দাবী লকডাউন-শাটডাউন যাই বলেন না কেন, সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করেই ঘরে রাখতে হবে। অন্যথায় কোন ব্যবস্থাই সুফল বয়ে আনবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি দেশে করোনার থেকে আত্মহত্যা করে বেশি মানুষ প্রাণ বিসর্জন দিচ্ছে। এদের মধ্যে দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা রয়েছে। এই চিত্র থেকে স্পষ্ট বোঝা যায় দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে। বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ