spot_img
spot_img

দেশে বন্যায় এপর্যন্ত ৮৪ জন্যের মৃত্যু

সারাদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

রোববার (২৬ জুন) বিকেলে সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে পাঁচ হাজার ২০২ জন আক্রান্ত থাকলেও রোববার তা বেড়ে পাঁচ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন চার হাজার ১১৬ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যায় রংপুর বিভাগে চারজন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৫২ জনসহ মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ