spot_img

পদ্মা সেতুতে প্রথম জরিমানা

পদ্মা সেতু দেখতে এসে জরিমানা গুণতে হলো ৮ জনকে। মোটরসাইকেলে চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় তাদের জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।

রোববার (২৬ জুন) বেলা ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে প্রথম জরিমানার কবলে পড়েন মাদারীপুরের বাসিন্দা আয়ূব খান। এই জরিমানা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

জানা যায়, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হওয়ার জন্য আসেন আয়ূব খান। তবে মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালত ১০০ টাকা জরিমানা করে। এর ফলে তিনিই পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।

আয়ূব খান জানান, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মা সেতু। এরপর ইচ্ছে হলো সেতু পার হয়ে ওই পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন। হেলমেট ছাড়া যে সেতু পার হওয়া যাবে না এই বিষয়টি আমার জানা ছিল না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। হেলমেট-বিহীন মোটরসাইকেল চালানো ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় এই জরিমানা করা হয়। আমরা আটজনকে এই জরিমানা করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ