spot_img
spot_img

মুফতী ফয়জুল করীমকে নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করল সিইসি

“উনি কি ইন্তেকাল করেছেন?”- বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নিয়ে এমন মন্তব্যের জের ধরে দুঃখ প্রকাশ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৬ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইসির দুঃখ প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে দলটির পক্ষ থেকে ৫০০ কোটি টাকার মানহানির দাবি ও সিইসিকে দুঃখ প্রকাশ করতে আইনি নোটিশ পাঠানো হয়। তার পরই সিইসি দুঃখ প্রকাশ করলেন।

অবশ্য সিইসি কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন যে, গণমাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থীর রক্তাক্ত হওয়াটা “আপেক্ষিক” বলে মন্তব্য করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেছিলেন, বরিশালে মেয়র প্রার্থী রক্তাক্ত হয়েছেন কিনা- আমরা জানি না। যতটুকু জেনেছি কেউ পেছন থেকে ওনাকে ঘুষি মেরেছে। তবে এর জন্য ভোট বাধাগ্রস্ত হয়নি।

একটি দলের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ বলা যায় কি? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রক্তাক্ত, এখন সব কিছু তো আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা যেটা দেখেছি, উনার কিন্তু রক্তক্ষরণ দেখিনি। যতটা শুনেছি উনাকে পেছন থেকে কেউ ঘুষি মেরেছে। উনার বক্তব্যও শুনেছি। উনি বলেছেন, যে ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি, ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা।

গত ১২ জুন সোমবার খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ