spot_img
spot_img

মালয়েশিয়া-চীন সফর শেষে বাংলাদেশের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরে কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষ করে সফর সঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো রকম শোডাউন না করার জন্য। বিমান বন্দরে স্বাগতম জানানোর জন্য উপস্থিত থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ