spot_img
spot_img

দাওয়াহ শিক্ষা ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাওয়াহ শিক্ষা ফাউন্ডেশন এবং ক্যারিয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে ক‌ওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাওলানা হাবিবুর রহমান মুনির মদবীর সভাপতিত্বে ও হাফেজ মাহমুদুল হকের তত্ত্বাবধানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, চিন্তক মাওলানা শরীফ মুহাম্মদ, লেখক, শিক্ষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা হামজা শহিদুল ইসলাম, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আফজাল হুসাইন, মাওলানা এমদাদ বিন মাহবুব।

মুফতী মুহসিন বিন মুঈনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আশিক হাসান কাসেমী, মাওলানা মোশারফ হোসাইন মাহমুদ প্রমুখ। এছাড়াও শতাধিক কওমি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ