spot_img
spot_img

ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রফতানির ব্যাপারে যে চুক্তি হয়েছে তার অর্থ এই নয় যে, ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে রাশিয়া।

সোমবার (২৬ জুলাই) তিনি গণপ্রজাতন্ত্রী কঙ্গো সফর করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ল্যাভরভ সোমবার কঙ্গোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের ওদেসা বন্দরের খাদ্যশস্যের ভাণ্ডার থেকে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিগুলো অনেক দূরে অবস্থিত। ফলে ওইসব সামরিক অবস্থানে হামলা চালালে খাদ্য গুদামের যেমন কোনো ক্ষতি হয় না তেমনি দেশটির বন্দরগুলো দিয়ে নিরাপদে খাদ্য রফতানিও অবাধে চলতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্যে রাশিয়ার সামরিক অভিযান চলবে।

ওদেসা বন্দরে শনিবারের হামলা সম্পর্কে সের্গেই ল্যাভরভ বলেন, রুশ সেনারা ওই বন্দরের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে খাদ্যশস্যের ভাণ্ডারে নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ