spot_img
spot_img

বিক্ষোভ সমাবেশ থেকে রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য ঘটনার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এসময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের এই প্রতিবাদস্থল ঘিরে রাখে। প্রায় ৩০ মিনিট পর রাহুল গান্ধীকে আটক করেন পুলিশ সদস্যরা। আটকের পর তাকে বাসে তুলে নেওয়া হয়।

আটকের আগে রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র, (নরেন্দ্র মোদি) একজন রাজা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাহুল গান্ধী মঙ্গলবারের এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। তবে (বিক্ষোভস্থলে) তিনিই কার্যত শেষ ব্যক্তি ছিলেন যখন পুলিশ তাকে আটক করবে কি না তা নিয়ে আলোচনা করছিল।

এনডিটিভি বলছে, দিল্লির বিক্ষোভ থেকে যখন রাহুল গান্ধীকে আটক করা হয় তখন শহরের আরেক অংশে তার মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ