spot_img

সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: নুরুল হক

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি ও লুটপাটে দেশ এখন খাদের কিনারায়। উন্নয়নের মুলা ঝুলিয়ে সরকার এখন মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিছে। এখন আরেকটা বাঁশ ধরিয়ে দেওয়ার পালা।

আ মঙ্গলবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ এ এসব কথা বলেন। ।

নুরুল হক বলেন, সরকারের গোঁজামিলের উন্নয়নের ফুলঝুরি ও ভাঁওতাবাজির এখন জনগণের সামনে দৃশ্যমান। সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে দেশে প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে, ভবিষ্যতে বিদেশে রপ্তানি করবে। অথচ এখন দেশেই বিদ্যুতের হাহাকার। পরিসংখ্যান অনুযায়ী, সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, দেশে প্রয়োজন ১৫ হাজার মেগাওয়াট। তাহলে সংকট কেন? কুইক রেন্টালের নামে দলীয় নেতা-কর্মীদের কুইক দুর্নীতি ও লুটপাটের সুযোগ দিতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। সরকারের ভাঁওতাবাজি আর গোজামিলের হিসাবে জনগণের উন্নয়ন হয়নি, হয়েছে মাফিয়া লুটেরাদের। গত ১০ বছরে ৭০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ