আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ ছয়টি দেশকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, হন্ডুরাস ও এলসালভাদর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
করোনার ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)। বাংলাদেশসহ ওই ছয়টি দেশ লেভেল-৩ এ রয়েছে।
সূত্র: সিএনএন











