spot_img

গাজ্জায় হামলা চালিয়ে হামাসের দুই কমান্ডারসহ তিনজনকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে হামাসের দুই কমান্ডারসহ এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সামরিক বাহিনী।

গত এক সপ্তাহে পৃথক বিমান হামলায় তারা নিহত হন বলে জানানো হয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, গত সোমবার মধ্য গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের এলিট ‘নুখবা’ সেলের কমান্ডার মহাঙ্কাদ আসাদ মাহমুদ আবু গাজাল নিহত হন।

এরপর মঙ্গলবার উত্তর গাজায় পরিচালিত অপর এক বিমান হামলায় হামাসের ‘অ্যারিয়াল সার্ভেইল্যান্স প্ল্যাটুন’-এর প্রধান রায়েদ হানি মোহাম্মদ আল-আমসি নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী আরো জানায়, মঙ্গলবারের একই হামলায় হামাসের গাজা ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান নাবহান মোহাম্মদ নাবহান আল-আমসিও নিহত হয়েছেন।

তবে ইসরাইলি বাহিনীর এসব দাবির বিষয়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইল কর্তৃক পরিচালিত ভয়াবহ সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ