spot_img

ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের

ইরানে নতুন করে কোনো হামলা না চালাতে আমেরিকার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেওয়া এ নির্দেশের ফলে টানা প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন চলা মার্কিন হামলায় বিরতি এসেছে।

ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৩ দিন ধরে প্রতিদিন ইরানে হামলার অনুমোদন দিয়ে আসছিলেন ট্রাম্প। তবে শুক্রবারের নির্দেশ শুধু এক দিনের জন্য ছিল, নাকি হামলায় বিরতি আরও দীর্ঘ হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্রগুলোর মতে, ট্রাম্পের এ সিদ্ধান্তে একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও কিছুটা সুযোগ দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে বর্তমান মাত্রার মার্কিন হামলা কার্যকারিতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে বলেও তার উপলব্ধি তৈরি হয়েছে।

তবে ট্রাম্প আবার হামলার নির্দেশ দিলে আমেরিকার সামরিক বাহিনী তুলনামূলক স্বল্প সময়ের নোটিশেই নতুন করে হামলা শুরু করতে সক্ষম।

সূত্রগুলো জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনী এখনো সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে। তবে ট্রাম্প এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশ দেননি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: অ্যাক্সিওস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ