সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত সাড়ে তিন মাসে এটিই সর্বনিম্ন মৃত্যু।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ