spot_img
spot_img

বিগত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত, জমা দেয়ার নির্দেশ

বিগত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া সকল প্রকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। আগামি ৩রা সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ