spot_img

রাজধানীতে ৪৪২৫ পিস ইয়াবাসহ আরও ৫২ জনকে গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ৪৪২৫ পিস ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকসহ ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬৩ গ্রাম হেরোইন, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ