spot_img
spot_img

ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি জানিয়েছে রাশিয়া

এবার ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের চলমান সাধারণ সভায় এই দাবি তোলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের পাশাপাশি ব্রাজিলকেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি তুলেছে মস্কো।

আমেরিকার নিউইয়র্কে বসেছে জাতিসংঘের সাধারণ সভার ৭৭তম অধিবেশন ল্যাভরভ এই দাবি জানান।

ল্যাভরভের মতে, ভারত এবং ব্রাজিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ‘যোগ্য দাবিদার’। তিনি মনে করেন, এই দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

ল্যাভরবের মতে, নিরাপত্তা পরিষদকে আরও বেশী মাত্রায় গণতান্ত্রিক করার মধ্যে লাভ দেখছে মস্কো। পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার প্রতিনিধি রাখার বিষয়েও সুর চড়িয়েছেন তিনি।

ল্যাভরভ বলেন, আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে, ভারত এবং ব্রাজিল আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য দাবিদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ