spot_img
spot_img

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা আফগানিস্তানের মুদ্রা

দীর্ঘ বিশ বছর রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার পর প্রথমবারের মতো নিজেদের মুদ্রার মান সেরার তালিকায় নিয়ে গেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বর্তমানে বিশ্বসেরা মুদ্রার নাম আফগানিস্তানের “আফগানি”।

ব্লুমবার্গের বরাতে এমন তথ্যই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সূত্রে জানা যায়, প্রতিবেশি দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ফলে চলতি কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা মুদ্রা হয়েছে আফগানি।

মুদ্রা নিয়ন্ত্রণ, সরাসরি লেনদেন ও রেমিটেন্সের কারণে চলতি কোয়ার্টারে আফগানির মান ৯ শতাংশে উন্নীত হয়। এটি কলম্বিয়ার মুদ্রা পেসো থেকে ৩ শতাংশ বেশি। এ নিয়ে চলতি বছর আফগানির মান উন্নীত হলো ১৪ শতাংশে। সে হিসেবে এটি এ বছর বিশ্বের তৃতীয় সেরা মুদ্রা। এ তালিকায় প্রথম দিকে রয়েছে কলম্বিয়া ও শ্রীলঙ্কা।

আফগানিস্তানে এখন বিদেশি মুদ্রার লেনদেন হয় মানি চ্যাঞ্জারের মাধ্যমে। এদের বলা হয় সারাফ। বিদেশি নিষেধাজ্ঞার কারণে এখন সব ধরনের মুদ্রাই দেশটিতে প্রবেশ করে আফগানির মাধ্যমে। এমনকি দেশটির ভেতরে কোনো বিদেশি মুদ্রার কার্যক্রম চলে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ