spot_img
spot_img

ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দেওয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে নিন্দা জানালো জার্মানি

গত সপ্তাহে, আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ফিলিস্তিনি ভূখণ্ডকে সরিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র উপস্থাপন করেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সেই মানচিত্রে ফিলিস্তিনকে বাদ দেওয়ার নিন্দা জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি জার্মানির প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও কয়েক দশক ধরে চলতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন সংকটের অবসানের জন্য সকল পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

ফিশার বলেন, এটা স্পষ্ট যে, আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দৃঢ়ভাবে লেগে রয়েছি।

গত শুক্রবার, সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্যের একটি নতুন মানচিত্র উপস্থাপন করেন ইসরাইলের ইতিহাসের সবচেয়ে কট্টর ও উগ্রবাদী সরকারের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উপস্থাপিত মানচিত্রে দেখা যায় দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকা বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য; ১৯৬৭ সালে শুধুমাত্র গাজা উপত্যকা বাদে এসব অঞ্চল অবৈধভাবে দখল করে ইসরাইল। ২০০৫ সালে গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করে দেশটি। তবে গাজার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে অঞ্চলটিকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছে দখলদার ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ