spot_img
spot_img

তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

তেল আবিবের কাছে অবস্থিত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

কাদের-১ ব্যালিস্টিক
লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে পেজার বিস্ফোরণ এবং বিমান হামলা চালিয়েছে তার জবাবে হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে, তারা একটি কাদের-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত হেনেছে। সকাল সাড়ে ছয়টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হিজবুল্লাহ বলেছে, গাজার অপ্রতিরোধ্য যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এতে আরো বলা হয়, লেবাননে যে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং হিজবুল্লার বিভিন্ন কমান্ডারকে শহীদ করা হয়েছে তার জন্য তেল আবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায়ী।

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করার সাথে সাথে দখলদার সামরিক বাহিনী তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বাজায়। তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি গণমাধ্যম।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তাতে এই প্রথম এ ধরনের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ