spot_img
spot_img

লেবাননে হামলা চালিয়ে ৮ হাজার ৯৫৩ জনকে হত্যা করেছে ইসরাইল

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৩০ হাজার ৬৪৯ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নতুন এই হিসাব প্রকাশের সময়ও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত ছিল। বিমান হামলা, কামানের গোলাবর্ষণ ও বিস্ফোরণের পাশাপাশি বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকার আকাশে ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, দখলদার ইসরাইলি বিমান হামলায় কফরতবনিত, বনি হাইয়ান ও পূর্ব জাওতার শহরগুলোতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া কাফরশুবা, বাইত লিফ, হুলা, আল-মানসুরি ও অন্যান্য এলাকার উপকণ্ঠে কামানের গোলাবর্ষণ করা হয়েছে।

কাফরশুবার আশপাশে দখলদার ইসরাইলি একটি বাহিনী সাদানা এলাকার দিকে অগ্রসর হয়ে গবাদিপশু পালনকারী কয়েকজন রাখালের একটি খামার ঘিরে ফেলে বলে জানিয়েছে সূত্রগুলো। এ সময় ওই এলাকার আশপাশে গুলিবর্ষণ ও কামানের গোলাবর্ষণ করা হয়।

খিয়াম শহরে দখলদার ইসরাইলি বাহিনী জালাহিয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া দেইর সিরিয়ান ও পূর্ব জাওতার শহরে ইসরাইলি বাহিনী বিস্ফোরণ ঘটিয়েছে। আল-মানসুরি শহরেও একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

একই সূত্র জানিয়েছে, কাসির শহরের উপকণ্ঠে ওয়াদি আল-খানাজির এলাকায় ইসরাইলি কামানের গোলাবর্ষণের ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে ব্যাপকভাবে যুদ্ধবিমান উড়ছে এবং গোলাবর্ষণও চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে সৃষ্ট মানবিক ক্ষয়ক্ষতির চিত্রই লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে।

সূত্র : শিহাব নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ