spot_img
spot_imgspot_img

করোনায় বিশ্বে একদিনে ৫ হাজারের ওপরে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে বিশ্বজুড়ে নতুন করে ৫ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটার এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ২ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৮৮৫ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৯ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৮২৪ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ১০০ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ