প্রকৃত দুর্বৃত্তদের আড়াল করতে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কুরআনুল কারীম রাখা ইকবাল হোসেনকে পাগল সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
মিলন দত্ত বলেন, ‘কথিত ধর্মীয় অনুভূতি’, ধর্ম অবমাননার অভিযোগ তুলে সারা দেশে হামলা চালানো হয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা কি? পাকিস্তানি প্রেতাত্মা সাম্প্রদায়িক অপশক্তি সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। এসব প্রতিরোধে রাজনৈতিক দল ও নেতাদের রাস্তায় নামতে হবে।











