বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন করছে। শত বাধা উপেক্ষা করে খুলনার মহাসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষের যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ নির্বাচন চায়।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে খুলনার মহাসমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত মাগুরার নেতাকর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের ওপর নির্ভর করে দেশ চালাতে চাচ্ছে সরকার। কিন্তু জনগণ তা হতে দেবে না।










