spot_img

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ; নিহত ২

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে র‌্যাব-১৫ এক বার্তায় নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- ডাকাত সরদার মাদক কারবারি কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ বলেন, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। সেখানে আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর লাশ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ