কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টাউন হল মাঠে অনুষ্ঠানিত হবে এই সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল টাউন হল মাঠ। মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী।










