spot_img
spot_img

ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন : জেলেনস্কি

ইউক্রেনের ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আজ সন্ধ্যা থেকে কিয়েভ-সহ অধিকাংশ অঞ্চলেই বিদ্যুৎ নেই। শীত জেঁকে বসার এ সময়টিতে লাখ লাখ পরিবার বিদ্যুৎ, পানি ও উত্তাপ ছাড়া দিন কাটাচ্ছে।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

তিনি বলেন, বিদ্যুৎ চলে না যাওয়ার অর্থ এই নয় যে সমস্যা শেষ হয়ে গেছে। আপনার বাসায় বিদ্যুৎ থাকার অর্থ এই নয় যে আপনি একসঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ছেড়ে রাখবেন; অনুগ্রহ করে তা করবেন না। এই শীতটা আমাদের কষ্ট করতে হবে। এই শীতের কথা আমাদের সবার মনে থাকবে।

সূত্র: বিবিসি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ