কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এক ঘণ্টা আগে বেলা ১১টায় শুরু হয়েছে। কুমিল্লায়ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য চেয়ার খালি রাখা হয়েছে। এটি বিএনপির ৮ম গণসমাবেশ। ইতোপূর্বে সকল সমাবেশমঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়েছিলো।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন নেতাকর্মীরা। গত তিন দিন ধরেই সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। গতকাল শুক্রবার সমাবেশস্থল লোকারণ্যে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










