spot_img
spot_img

প্রধানমন্ত্রী হিসেবে বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। এতে তিনি মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেওয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। তার মূল অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো।

তিনি বলেন, ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন এ মুহূর্তে রিংগিত (মালয়েশীয় মুদ্রা) ও পুঁজিবাজার শক্তিশালী হচ্ছে। এটি সরকারের প্রতি আস্থার প্রকাশ। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় ও জনগণের বোঝা বাড়িয়ে দেওয়া দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির বিষয়ে নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ