দখলকৃত পশ্চিম তীরে একজন চিকিৎসকসহ মোট ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার জেনিন শহরে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি শহীদ হন। সেই সঙ্গে কাবতিয়া এলাকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা এবং রামাল্লার নিকটবর্তী স্থানে আরো এক ফিলিস্তিনিকে হত্যা করা হয় তথাকথিত অভিযানের নামে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সফল অভিযানের পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর দ্বারা সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অবৈধ বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর হাতে ৫২ শিশুসহ মোট ২২৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
সূত্র: আল জাজিরা











