spot_img
spot_img

আল্লাহকে কটূক্তিকারী আবুলের অনুসারীদের ওপর হামলাকে ‘ধর্মীয় উগ্রতা’ বললেন ফখরুল

মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর হামলাকে ধর্মীয় উগ্রতা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বাউলদের ওপর হামলা এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, গ্রামীণ-বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা বাংলাদেশের মাঠে-ঘাটে পথে-প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের ওপর হামলাটা আমি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।”

আজ বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, “এই ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ