রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুলের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।

বাউল শিল্পী কর্তৃক মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আল্লাহর প্রতি চরম কটুক্তির প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তারা বলেন, “সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বাউল শিল্পী আবুল সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে আল্লাহ তাআলার প্রতি প্রকাশ্য কটুক্তি ও চরম অবমাননাকর বক্তব্য প্রদান করেছে। তার এহেন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

তারা বলেন, “আল্লাহ তাআলার প্রতি এ ধরনের কটুক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না, বরং এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম ও মুসলিম জাতির মৌলিক বিশ্বাসের ওপর সরাসরি হামলা।”

জমিয়ত মনে করে, “এ ধরনের অপপ্রচার ও ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, না হলে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

জমিয়ত সকল ইসলামপ্রিয় নাগরিককে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানায় এবং ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা সর্বদা সংরক্ষিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

সেই সাথে, তার (বাউল শিল্পী) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করতে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ