spot_img
spot_img

ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই: মোদি

ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকুন, মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে তার দেশের জনতার উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, এখনো করোনা চলে যায়নি। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টে (ওমিক্রন) আক্রান্তদের খোঁজ মিলছে। তবে, করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে স্কুলে পাঠদান কার্যক্রমকে স্বাভাবিক থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ