spot_img
spot_img

গ্রিসে নৌকা ডুবে নিহত অন্তত ৩০

গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু। বাকিরা এখনও নিখোঁজ আছেন।

রোববার (২৬ ডিসেম্বর) গ্রিসের নৌপুলিশ বা কোস্টগার্ড বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

উদ্ধার পাওয়া এই যাত্রীদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে যাত্রী ছিল ৯০ জনের বেশি এবং তাদের সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী। তুরস্কের কেসমে ও বদরুম উপকূল থেকে তারা নৌকায় উঠেছিলেন, গন্তব্য ছিল ইতালি। যাত্রাপথে শনিবার পারোস দ্বীপের কাছে ডুবে যায় নৌকাটি। অতিরিক্ত যাত্রী পরিবহন ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ