spot_img

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী “এমভি অভিযান-১০” লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঝালকাঠি শহরের কাছাকাছি পৌঁছানোর পর সুগন্ধা নদীতে থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ