spot_img
spot_img

তালেবানকে সহযোগিতা করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানালেন সাবেক আফগান প্রেসিডেন্ট

তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।

তিনি বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী এবং এ বাস্তবতা মেনে নেয়া উচিত।

শনিবার (২৫ ডিসেম্বর) মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারনা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে।

হামিদ কারজাই বলেন, সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ। তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে।

এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ