spot_img
spot_img

তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী: হামিদ কারজাই

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী এবং এ বাস্তবতা মেনে নেয়া উচিত। আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারনা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো।

শনিবার (২৫ ডিসেম্বর) মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হামিদ কারজাই বলেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ। তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ