spot_img
spot_img

নিরাপত্তা নিশ্চিত করতে আফগানে মাহরাম ছাড়া নারীদের দূরবর্তী ভ্রমণে নিষেধাজ্ঞা

নারীদের নিরাপত্তার স্বার্থে এবার আরও এক নতুন নিয়ম জারি করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। কোন নারী যদি স্বল্প দূরুত্ব ছাড়া দূরবর্তী কোন স্থানে ভ্রমনে বের হয়, তবে তার সাথে পরিবারের ঘনিষ্ঠ (মাহরাম) কোন পুরুষ সদস্য থাকতে হবে।

রোববার (২৬ ডিসেম্বর) আফগান সরকারের প্রার্থনা-নির্দেশনা এবং পুণ্য কাজে উৎসাহ ও অধার্মিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বৈঠকের জারি করা নির্দেশিকায় এই তথ্য প্রকাশ করেন।

গাড়ির মালিকগণকে শুধুমাত্র হিজাব পরিহিতা মহিলাদের গাড়িতে উঠানোর আহ্বানও জানানো হয় মন্ত্রণালয় কর্তৃক জারি করা ওই নির্দেশিকায়।

সকল প্রকার পরিবহনে গান-বজনা বন্ধ করতে হবে বলে উল্লেখ করে মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বলেন, নারীদের দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই পরিবারের ঘনিষ্ঠ পুরুষ সদস্যদের সাথে রাখতে হবে। এটি নারীদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক।

তিনি বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অশ্লীল ও মহিলা-পুরুষ সমন্বিত নাটক ও সিনামাসহ যেকোন প্রচারণা বন্ধ করতে হবে। এসময় সংবাদ পাঠিকাদের হিজাব পরিধানের আহ্বান জানান তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ