spot_img
spot_img

ইউক্রেন থেকে ১৫ মিলিয়ন টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে : তুরস্ক

ইস্তাম্বুলের শস্য রপ্তানি চুক্তির অধীনে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে শতাধিক জাহাজের মাধ্যমে ১৫ মিলিয়ন টনেরও বেশি শস্য পরিবহন করা হয়েছে।

গত রবিবার (২৫ ডিসেম্বর) তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু একটি লিখিত বিবৃতিতে এ বিষয়ে জানান।

বিবৃতিতে বলা হয়েছে, রবিবার পর্যন্ত মোট ৫৮৫ টি শস্য বোঝাই জাহাজ ইউক্রেনের ওডেসা, চোরনোমর্স্ক ও ইউঝনে শহরের উদ্দেশ্যে বন্দর ছেড়ে গিয়েছে

যার মধ্যে, যব, গম, সয়াবিন, সূর্যমুখী খাবার, গমের ভুসি, মটর, সূর্যমুখী বীজ, প্রক্রিয়াজাত মিশ্র খাদ্য, চিনির বিট, সূর্যমুখী তেল, ক্যানোলা বীজ, ভুট্টা ও সয়াবিন তেল সহ প্রায় ১৩ ধরণের বিভিন্ন শস্য রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে অনন্য মধ্যস্থতাকারী ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে তুরস্ক। তুরস্ক বারবার কিয়েভ ও মস্কোকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর ও আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ