spot_img
spot_img

সমগ্র বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা অবস্থান শীর্ষে

ঘনবসতিপূর্ণ ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৮৯ নিয়ে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল।

পাকিস্তানের করাচি ও ঘানার আক্রা যথাক্রমে ২৫৮ ও ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো— ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ