বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

মোদির সাথে জেলেনস্কির ফোনালাপ

শান্তি প্রক্রিয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সাথে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) এক টুইট বার্তায় জেলেনেস্কি ফোনালাপের বিষয়টি জানিয়েছেন।

টুইট বার্তায় জেলেনস্কি লিখেছেন, আমি নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছি। জি-টোয়েন্টির প্রেসিডেন্সি নিয়ে তাকে শুভ কামনা জানিয়েছি।

জেলেনস্কি আরও লেখেন, এটা ছিল সেই প্ল্যাটফর্ম সেখানে আমি শান্তি প্রক্রিয়া (পিস ফর্মুলা) ঘোষণা করেছি। এটা বাস্তবায়নে আমি ভারতের অংশগ্রহণ চেয়েছি।

ওই টুইটে মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘকেও ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ