spot_img
spot_img

‘ইজতেমার যায়গা বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা, ওয়েবসাইটে কেন খালেদা জিয়ার নাম’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সকলেই জানেন ইজতেমা ময়দান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাবলীগ জামাতকে বরাদ্ধ দিয়েছেন। কিন্তু ওয়েব সাইটে নাকি দেখা যায়, অন্য কিছু! লেখা আছে নাকি বেগম খালেদা জিয়া এই জায়গা ইজতেমাকে দিয়েছেন। ভুল তথ্য জাতির সামনে থাকবে এটা ঠিক নয়। কোনো ক্রমেই এটা সত্য নয়।

সোমবার (২৬ ডিসেম্বর) আসন্ন ইজতেমার নিরাপত্তা সংক্রান্তে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ওই সময় উপস্থিত কর্মকর্তাদেরকে বিষয়টি চেক করে দেখতে বলেন। তখন দেখেন ওয়েব সাইটে প্রকাশিত বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্ধ সংক্রান্তে বেগম খালেদা জিয়ার নাম। পরে মুছে ফেলার পরামর্শ দেন। একইসাথে তিনি জানতে চান, ইজতেমার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কিনা।

মন্ত্রী আসন্ন ইজতেমায় মুসল্লিদের চলাচলের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তুরাগ নদে ভাসমান সেতুর সংখ্যা পাচঁটি থেকে ছয়টিতে উন্নীত করার দাবি জানালে সভায় উপস্থিত সেনাপ্রতিনিধি পন্টুন বাড়ানোর আশ্বাস দেন।

সোমবার ইজতেমা ময়দানের ছাপরা মসজিদ প্রাঙ্গনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি আয়োজিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। সভায় সভাপত্বি করেন জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মাদ আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলসহ ইজতেমা আয়োজন সংক্রান্তে সম্পৃক্ত সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওয়েব সাইটে বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশিত সংবাদের লিঙ্ক, বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ ও তাবলীগ জামাত সূত্রে জানা যায়, টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য ১৯৯৫ সালে ১৬০ একর আয়তনের সুবিশাল ময়দান বরাদ্ধ দেয় তৎকালীন বিএনপি সরকার। বিদ্যমান সরকারি নকশা অনুযায়ী গাজীপুর সদর উপজেলার টঙ্গী থানার মাছিমপুর মৌজার ৯০ দশমিক ৮৮ একর ও টঙ্গী মৌজার ৬৯ দশমিক ১২ একর জমি নিয়ে ইজতেমার মূল ময়দান। যার দক্ষিণ পশ্চিমে তুরাগ নদ, উত্তরে টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়ক (কামার পাড়া সড়ক), পূর্বে কিছু অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং বাকি অংশে কয়েকটি সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান। যদিও তুরাগ নদের পশ্চিম অংশের জায়গাসহ ইজতেমা ময়দানের বর্তমান আয়তন প্রায় ১৭৫ একর। রাজধানীর উত্তরা বা বর্তমানে তুরাগ থানার রানাভোলা মৌজায় অতিরিক্ত ১৫ একর জমি ইজতেমার কাজে ব্যবহার হলেও এসব জমি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাবলীগ জামাতের বিরোধ রয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ