spot_img
spot_img

গাজ্জায় গণহত্যার মূল কারণ ফিলিস্তিনিদের অন্যত্র বিতাড়িত করা: ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়ার জন্যই তাদের উপর গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে নেতানিয়াহুর এমন পরিকল্পনার নিন্দাও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লিকুদ পার্টির কয়েকজন নেতাদের নিয়ে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে, গাজ্জায় আমাদের নিরিহ জনগণের উপর গণহত্যার মূল উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। যেখানে নেতানিয়াহুর স্বীকারোক্তিতে ফিলিস্তিনিদের গাজ্জা উপত্যকা থেকে বাস্তচ্যুত করার পরিকল্পনা প্রকাশ হয়েছে।”

এর আগে সোমবার, ফিলিস্তিনিদের গাজ্জা উপত্যকা থেকে অন্য দেশগুলোতে বিতাড়িত করার পরিকল্পনার উপর জোর দিচ্ছে নেতানিয়াহু সরকার বলে খবর প্রকাশ করে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।

প্রসঙ্গত, নেতানিয়াহুর এমন পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির মতে, গাজ্জার যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য এমন পরিকল্পনা করেছে ইসরাইল যা ‘হাস্যকর’ ও একটি ‘অজুহাত’ মাত্র।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, “নেতানিয়াহুর এমন মন্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের মিত্র পশ্চিমা দেশগুলোর প্রতি একটি চপোটাঘাত। বিশেষ করে সেইসব দেশগুলোর প্রতি, যারা আমাদের জনগণের বিরুদ্ধে ইসরাইলের তথাকথিত আত্মরক্ষার অজুহাতে এই গণহত্যামূলক যুদ্ধকে সমর্থন করে আসছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ