দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে থেমে নেই বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পশ্চিম তীরে আরো ২ ফিলিস্তিনির নিহতের খবর জানানো হয়।
বিবৃতি মতে, নিহত ২ ফিলিস্তিনি হলেন হেবরনের ফাওয়ার শরণার্থী শিবিরের আহমাদ ইয়াঘি (১৭) ও ইবরাহীম তিতি ( ৩১)।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, হেবরনের ফাওয়ার শরণার্থী শিবিরে ইসরাইলী দখলদারেরা অভিযানে গেলে স্থানীয় ফিলিস্তিনিদের বাধার সম্মুখীন হয়। তাদের দমনে ইসরাইলী সেনারা তখন সরাসরি গুলি ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। এতে আহমাদ ইয়াঘি ও ইবরাহীম তিতি নিহত হোন এবং আহত হোন আরো ২ ফিলিস্তিনি। এছাড়া ৫৫ জনকে গ্রেফতার করে নিয়ে যায় বর্বর জায়োনিস্ট এই বাহিনী।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭অক্টোবর গাজ্জায় লড়াই শুরু হওয়ার পর থেকে হামাস মুক্ত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৩০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সেনারা। এছাড়া তাদের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ৩০০ ফিলিস্তিনি।
ইসরাইল কর্তৃক দখলকৃত রাষ্ট্রটির কারাবন্দী অধিকার রক্ষা ও সহায়তা বিষয়ক সংগঠনগুলোর তথ্যমতে, সর্বশেষ ৫৫জনকে গ্রেফতারের ঘটনায় ৭অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি আটকের সংখ্যা ৪ হাজার ৭৮৫তে গিয়ে পৌঁছেছে।
উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি।
এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৪ হাজার ৯১৮ ফিলিস্তিনি।
গাজ্জা ও পশ্চিম তীর মিলিয়ে ৭অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সর্বমোট ২১ হাজার ২২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে অবৈধ রাষ্ট্রটির সেনারা। আর আহত করেছে ৫৮ হাজার ২১৮ ফিলিস্তিনিকে।
সূত্র: আনাদোলু











